চবি প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ৫ দিনের ছুটির দাবি

প্রধান সামাজিক উৎসব উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা এবং পরীক্ষা স্থগিতের দাবিতে চবির ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। ছবি : কালবেলা
প্রধান সামাজিক উৎসব উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা এবং পরীক্ষা স্থগিতের দাবিতে চবির ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। ছবি : কালবেলা

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা এবং ওই সময়ের সকল পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দেওয়া স্মারকলিপিতে তারা জানান, পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষী ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৭০০ এর বেশি শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। এসব জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রান প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উদ্‌যাপিত হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) সরকারি ছুটির আওতায় থাকলেও ক্ষুদ্র নৃগোষ্ঠীরদের এসব ঐতিহ্যবাহী উৎসব বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত নয়। ফলে প্রতিবছর নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের প্রধান সামাজিক উৎসব উদ্‌যাপন থেকে বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও জানান, বাংলাদেশের সংবিধানের ২৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। কিন্তু বাস্তবে তাদের সাংস্কৃতিক উৎসবগুলো উপেক্ষিত থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দাবির প্রেক্ষিতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন থেকে এসব উৎসবের দিনের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এসব উৎসব উপলক্ষে ছুটি ঘোষণা ও পরীক্ষা স্থগিত করেছে।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিকসংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি বলে অভিযোগ করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট ৫ দিনের ছুটি ঘোষণা করে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা ও ওই সময়ের মধ্যে নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করে সংশোধিত রুটিন প্রকাশ করার দাবি জানান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জাল্লাং এনরিকো কুবি বলেন, উপাচার্য বিষয়টি দেখবেন বলেছেন। তবে আমরা এ বছর প্রথম স্মারকলিপি জমা দিয়েছি বিষয়টা এমন না, আমরা প্রতিবছরই স্মারকলিপি দিয়ে থাকি কিন্তু কোনোবারেই আমাদের ছুটির বিষয়টি গ্রহণ করা হয় না।

সমাজতত্ত্ব বিভাগের ভাগ্য কুমার ত্রিপুরা বলেন, বছরের এই সময়টাতে আমার যারা পড়াশুনা বা চাকরির কাজে পাহাড়ের বাইরে থাকি তারা মিলিত হবার সুযোগ পাই না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক সময় পরীক্ষা বা গুরুত্বপূর্ণ ক্লাস থাকার কারণে আমরা এই একমাত্র সুযোগটুকুও হারিয়ে ফেলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X