নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এক বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ ১০ ভুল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি ভুল পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তির মূল লেখায় চারটি বানান ভুল দেখা যায়। বিজ্ঞপ্তির ২য় ও ৩য় লাইনে ‘গুচ্ছভূক্ত’, ‘শিক্ষাবষের্র’, ‘অনুষ্টিত’ ও ‘লক্ষে’ শব্দগুলো ভুলভাবে লেখা হয়েছে। বাংলা একাডেমি অনুযায়ী সঠিক বানান হবে যথাক্রমে ‘গুচ্ছভুক্ত’, ‘শিক্ষাবর্ষের’, ‘অনুষ্ঠিত’ এবং ‘লক্ষ্যে’।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পদবিতেও ভুল রয়েছে। সেখানে ভারপ্রাপ্তের পরিবর্তে লেখা হয়েছে ‘ভারপাপ্ত’।

বিজ্ঞপ্তির অনুলিপিতে আরও পাঁচটি ভুল পাওয়া যায়। অনুলিপির ৩ নম্বরে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম এন্ড মিডিয়া বিভাগ’ উল্লেখ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের কোনো বিদ্যমান বিভাগের নাম নয়। প্রকৃত নাম যথাক্রমে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’।

এ ছাড়া অনুলিপির ৫ নম্বরে শিউলিমালা হলের পরিবর্তে লেখা হয়েছে ‘শিউলিমালা মুজিব হল’। অনুলিপির ১৬ ও ১৭ নম্বরে দুই কর্মকর্তার পদবিতে ‘ডেপুটি চিপ’ ও ‘টিএসটু ভিসি’ লেখা হয়েছে, যা সঠিকভাবে হবে ‘ডেপুটি চিফ’ এবং ‘পিএস টু ভিসি’। একই সঙ্গে ১৬ নম্বরের একই লাইনে ‘মেডিকেল’ ও ‘মেডিক্যাল’—দুটি ভিন্ন বানান ব্যবহার করা হয়েছে, যা লেখার অসামঞ্জস্য নির্দেশ করে।

এ ঘটনার প্রেক্ষিতে কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিয়ে ক্যাম্পাসজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ বিষয়ে জানতে রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আমিনুল ইসলাম বলেন, আসন-বিন্যাস কমিটি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলায় সম্ভবত গত বছরের ফরম্যাট ব্যবহার করে কেবল লেখা পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে। তাড়াহুড়োর কারণে এসব ভুল নজরে আসেনি। আমরা দ্রুত সংশোধন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X