চবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নেতার ওপর হামলা, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনার দায় স্বীকার করে আরেক অভিযুক্ত জালাল উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদে একটি ভিডিওতে দেখা গেছে, মুন্না আরিফের সঙ্গে চাকসুর সম্পাদককে আহত করার বিষয়টি স্বীকার করেন। মুন্না বলেন, ঘটনাস্থলে আমরা দুজন ছিলাম আমি ও আরিফ। ঘটনাস্থলে তাদেরকে আমরা দেখতে পাই। আমরা তখন তাকে ঘুষি দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করি। অন্য কিছু দিয়ে আঘাত করিনি। অন্য কোনো কারণে রক্ত বের হয়েছে।

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের টিমই তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছে।

বাকিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া একজনও স্বীকার করেছে যে দুজন মিলে হামলা চালিয়েছে। আমরা মূলহোতা ও এক নম্বর আসামিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গেলে চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১১

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৩

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৪

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৫

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৬

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৭

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৮

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৯

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

২০
X