ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায়ের প্রতিকৃতি উদ্বোধন

জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায়ের প্রতিকৃতি উদ্বোধন করেন অতিথিরা। ছবি : কালবেলা
জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায়ের প্রতিকৃতি উদ্বোধন করেন অতিথিরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। প্রতিকৃতিটি জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিকৃতি উদ্বোধন করেন।

এছাড়া কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটরিয়াম উদ্বোধন করা হয়।

‎হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি এবং রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানী রায় চৌধুরী।

এতে আরও বক্তব্য দেন— ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সুদীপ্ত প্রামাণিক, এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, জগন্নাথ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষীকেশ, সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎উল্লেখ্য, কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন। তার পিতা জগন্নাথ রায় চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। ১৮৮৪ সালে তিনি পিতার নামে জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X