বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষিকা হত্যা 

ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল

ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল। ছবি : কালবেলা
ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীদের, ‘আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চাই’, ‘বিচারহীনতার চর্চা বন্ধ করো’, ‘নিরপেক্ষ তদন্ত চাই, প্রভাব মুক্ত বিচার চাই’, ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করো’, ‘জাস্টিস ফর রুনা’, ‘নৃশংস হত্যার দ্রুত বিচার নিশ্চিত করো’, বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

সমাবেশে অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ বলেন, এমন পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য কেউ প্রস্তুত ছিল না, তবে অন্যায়ের প্রতিবাদে সামনে আসতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে আরও শক্ত এবং দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করি। এই প্রতিবাদ কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ন্যায়বিচারের দাবি।

অন্যায়কে অন্যায় বলা ও দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার এবং কাউকে অন্যায়ভাবে ফাঁসানো বা প্রকৃত অপরাধীকে রক্ষা না করার আহ্বান জানাই। একই সঙ্গে রুনার পরিবার, বিশেষ করে তার চার সন্তানের জন্য দ্রুত আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার দাবি জানাই।

অধ্যাপক ড. মোজাহিদুর রহমান বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয় বরং ন্যায়বিচারের দাবিতে সবার ঐক্যবদ্ধ হওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছ থেকে অপরাধের বিরুদ্ধে আরও বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ আশা করছি। রুনার পরিবার এখনও কোনো আর্থিক সহযোগিতা পায়নি, তাই তার সন্তানদের ভবিষ্যতের দিকে নজর দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এই ধরনের অবিচারের পথ চিরতরে রুদ্ধ হয়, সেই প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোজাহিদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গফুর গাজী, সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, অধ্যাপক ড. মো. মনজুর রহমান, অধ্যাপক ড. রোজী আহমেদ, সহযোগী অধ্যাপক ড. তিয়াশা চাকমা, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ইনজামুল হক সজলসহ শতাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় পরদিন নিহতের পরিবার ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X