বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। ছবি : কালবেলা
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। ছবি : কালবেলা

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ আমাদের সবার। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার অতীতের ভুলভ্রান্তি শুধরে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই এ দেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে।’

তিনি বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং গার্লস গাইডের কুচকাওয়াজের প্রশংসা করে বলেন, এই ধরনের চর্চা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের তাড়না সৃষ্টি করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শৃঙ্খলামূলক চর্চা থাকা উচিত।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ফলে যে শোষণ-বঞ্চনার সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।

সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ইতোপূর্বে জনসভায় তিনি কলেজের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোতালিব হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X