কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০১ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

ঢাবি শিক্ষার্থীর অনশন কর্মসূচি । ছবি : কালবেলা
ঢাবি শিক্ষার্থীর অনশন কর্মসূচি । ছবি : কালবেলা

গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই কর্মসূচি শুরু করেন।

পরে তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সংহতি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাউল হোসাইন আল মারুফ ও আনাস ইবনে মুনীর।

‘ফ্যাসিবাদী কাঠামো’ ভেঙে দেয়ার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাদিক মুনওয়ার মুনেম।

সাদিক মুনওয়ার মুনেম সবার উদ্দেশে অনুরোধ করে বলেন, দেশে যেন আর কোনোভাবে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা জেঁকে বসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের মর্যাদা সমুন্নত রাখতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিসাৎ হওয়ার পথে। গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না।

তার এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সাদিক মুনেম, সাকিবুর রহমান ও ইকবাল হোসেন শাহীন রাজু ভাস্কর্যে আজ যে আমরণ অনশন করছেন, তা কেবল তাদের একার দাবি নয়; বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ। আক্ষেপ আর ক্ষোভ এখানে যে, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে!

সাদিক কায়েম আরও বলেন, জুলাইয়ের রাজপথ ও ফ্যাসিবাদবিরোধী লড়াই আমাদের শিখিয়েছে আপস না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে ‘নতুন বাংলাদেশ’ আমরা পেয়েছি, তার স্পিরিটকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেয়া যায় না। ডাকসুর পক্ষ থেকে আমরা এই অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X