বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ইস্টার্ন ইউনিভার্সিটি

এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ইস্টার্ন ইউনিভার্সিটি।
এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ইস্টার্ন ইউনিভার্সিটি।

এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজকে পরাজিত করে বিজয়ী হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

শনিবার (১১ এপ্রিল) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এই প্রতিযোগিতাটি এক উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এবারের বিতর্কের বিষয় ছিলো : অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিৎ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ কিরন।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাতেমা তুজ জহুরা, কানিজ ফাতেমা রিতু এবং ডালিয়া সৈকত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় নিশ্চিত করার জন্য অসামান্য বিতর্ক এবং দলগত দক্ষতা প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের কো-অর্ডিনেটর এবং আইন বিভাগের প্রভাষক মেহেরবা সাবরিন, স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগের উপ-পরিচালক কে.এম. মনিরুল ইসলাম, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: মহিউদ্দীন মজুমদার, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ সাবেত ইবনে মাহমুদ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই সাফল্য ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য একটি গর্বের মুহূর্ত যা বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের এই বিজয় শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-ভাবনা এবং জনসমক্ষে বক্তৃতা করার দক্ষতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X