ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ইডেন কলেজে বাংলা নববর্ষ উদযাপিত

ইডেন মহিলা কলেজে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ছবি : কালবেলা
ইডেন মহিলা কলেজে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ছবি : কালবেলা

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়। সকালে সাড়ে ৯টার দিকে কলেজের বাস্কেটবল গ্রাউন্ড থেকে ঢোল ও নাচের তালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শিক্ষার্থীরা রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক পরে র‍্যালিতে অংশ নেয়। এতে পুরো ক্যাম্পাসে উৎসবের পরিবেশ তৈরি হয়।

এরপর সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে বৈশাখী আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালি সংস্কৃতি তুলে ধরে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ আর প্রাণচাঞ্চল্য। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনে আরা পরভীন ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আফরোজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শারওয়াত বিলকিস জাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X