রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পান্তা-ইলিশ ও গ্রামীণ খেলার মাধ্যমে বর্ষবরণ রাবি ছাত্রদলের 

রাবি ছাত্রদলের বর্ষবরণ। ছবি : কালবেলা
রাবি ছাত্রদলের বর্ষবরণ। ছবি : কালবেলা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে সকাল ৯টায় পান্তা-ভাত পরিবেশনের মাধ্যমে ‘বৈশাখী সাক্ষাৎ’ অনুষ্ঠানের সূচনা হয়।

পর্যায়ক্রমে সকাল ১০টায় হাড়ি ভাঙা এবং ১১টায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। এদিকে বিকেল ৫টায় ‘গানে গানে বৈশাখ’ শিরোনামে সাংস্কৃতিক পর্বে সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনের আয়োজন আরও বর্ণিল হয়ে ওঠার কথা রয়েছে।

ছাত্রদল নেতারা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করতেই এ আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

শাখা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম রিদয় বলেন, বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা রাবি শাখা ছাত্রদল নানা রকম কর্মসূচির আয়োজন করেছি। গ্রামের সব ঐতিহ্যকে ধারণ করে আমরা শিক্ষার্থীদের জন্য নানারকম খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। দীর্ঘ ১৭ বছর পর রাবি শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশ পেয়েছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই আয়োজন শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে উপভোগ করছে এবং ভবিষ্যতে ছাত্রদল এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, আমরা এবার নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে এই পহেলা বৈশাখ উদযাপন করছি। বিগত বছরের সময়গুলোতে আপনারা দেখেছেন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কারণে সহাবস্থান ছিল না। আমরা রাবি শাখা ছাত্রদল দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পদে থেকে শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করেছি। আমরা সবাই এবারের পয়লা বৈশাখ অনেক উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা রাবি শাখা ছাত্রদল বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X