রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে হাইস্পিড (ফাইভ জি) ফ্রি ওয়াই-ফাই চালু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ও আইসিটি সেন্টারের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে হাইস্পিড (ফাইভ জি) ওয়াই-ফাই সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনির শপ এরিয়া এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ফ্রি হাইস্পিড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এতে আরও বলা হয়, ‘আরইউ ওয়াইফাই ফাইভ জি’ নামে নেটওয়ার্কটি যে কোনো ফাইভ জি সমর্থিত ওয়াই-ফাই ডিভাইস— যেমন স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা (যাদের ইন্টারনেট আইডি রয়েছে) নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এ সেবা ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সভায় প্রাথমিকভাবে ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে সভায় জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X