বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনের পরিবেশকে আরও নান্দনিক ও সুশৃঙ্খল করতে আধুনিকায়ন করা হচ্ছে টিএসসি এলাকা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে সেখানে পরিকল্পিতভাবে নতুন দোকান নির্মাণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব দোকান থেকে প্রাপ্ত মাসিক ভাড়া অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের মূল ফটকের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এর বিপরীত পাশে অবস্থিত টিএসসি এলাকায় পরিকল্পিতভাবে নতুন করে দোকান নির্মাণ করা হবে। বর্তমান ব্যবসায়ীদের প্রতিও সহানুভূতিশীল রয়েছে প্রশাসন। তাদের তালিকা হালনাগাদ করে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পুনরায় দোকান বরাদ্দ দেওয়া হবে।

এদিকে, আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে সব দোকানপাট ও সরঞ্জাম নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থান খালি না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মূল ফটকের সামনে ঘিঞ্জি পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টিএসসি এলাকায় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়াই লক্ষ্য। জায়গা নিয়ে ব্যাংকের সঙ্গে থাকা জটিলতাও নিয়ে কথা হবে।

তিনি বলেন, জায়গাটি পুরোপুরি সৌন্দর্যমণ্ডিত করার পরই নতুন দোকান বরাদ্দ দেওয়া হবে। দোকানগুলোর ভাড়া থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে, যাতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X