বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

রেলমন্ত্রীর কাছে নতুন শাটল ও বগি বৃদ্ধির দাবি জানাল চবি ছাত্রদল

রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান চেয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামে সার্কিট হাউজে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আব্দুল্লাহ আল নোমান রেলমন্ত্রীর কাছে শাটলে শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র তুলে ধরেন। পাশাপাশি নতুন শাটল ট্রেন, বিদ্যমান শাটলে বগি বৃদ্ধি ও শাটলে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। এসময় মন্ত্রী শিগগিরই নতুন শাটল ও বগি বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবেগের জায়গা হলেও তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শাটলে আসন সংকট, নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে এসব সমস্যার চিত্র তুলে ধরেছি। ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী এই শাটলে চলাচল করে। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে এক জোড়া নতুন শাটল ট্রেন ও বিদ্যমান শাটলে অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানিয়েছি। পাশাপাশি শাটলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি।

তিনি বলেন, রেলমন্ত্রী আমাদের দাবি মনোযোগ দিয়ে শুনেছেন। শিগগিরই নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মামুন, প্রচার সম্পাদক ও শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X