ববি প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে শিক্ষকরা। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে শিক্ষকরা। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। অনশনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে অনেক শিক্ষককে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষকরা মানসিক চাপের মধ্যে পড়েছেন। পাশাপাশি, দীর্ঘ সময় ধরে শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকার অভিযোগও তোলেন তারা। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দীন বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে আমাদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। আমরা বারবার শিক্ষক নিয়োগের দাবি জানালেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। একজন শিক্ষককে ১৫-২০টি ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা অমানবিক পরিশ্রম করে যাচ্ছি। এরপরও আমাদের পদোন্নতির সব শর্ত পূরণ হওয়ার পরও প্রক্রিয়াটি অকারণে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানের দাবিতেই আমরা আমরণ অনশনে বসেছি।’ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদিকুর রহমান বলেন, ‘অধ্যাপক পদে পদোন্নতির জন্য ৬ মাস আগে বোর্ড বসেছে, কিন্তু এখন পর্যন্ত পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি নেই। শিক্ষকদের পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাসকৃত নীতিমালার সব শর্ত পূরণ হওয়া সত্ত্বেও আমাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। এ বিষয়ে আমরা একাধিকবার উপাচার্যের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো কার্যকর সমাধান পাইনি। অনেক সময় উপাচার্য চাপের মুখে আমাদের সঙ্গে দেখা করলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে পদোন্নতির প্রক্রিয়া স্থগিত রেখেছেন। দ্রুততম সময়ের মধ্য আমরা এসব সমস্যা সমাধানের জন্য আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X