বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

শিক্ষক সংকট ও পদোন্নতি কার্যক্রম সমাধানের আশ্বাস না পাওয়ায় বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি শেষে এ ঘোষণা দেন তারা।

শিক্ষকরা জানান, দাবি আদায়ে তারা কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু দাবি মানা তো দূরের কথা আমাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথা বলতে আসেনি। তাই বুধবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করায় বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস, পরীক্ষা বন্ধ হয়ে যায়। শিক্ষকরা ক্লাস, পরীক্ষা গ্রহণ না করায় ফিরে যায় শিক্ষার্থীরা।

এর আগে, একই দাবি আদায়ে রোববার সন্ধ্যা ৭টা থেকে আমরণ অনশনে বসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।

সোমবার রাতে ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শিক্ষকরা সংহতি জানান।

শিক্ষকরা সংবিধি প্রণয়নের পূর্বে বিদ্যমান নীতিমালার আলোকে পদোন্নতি, নিয়োগ, পরীক্ষা ডিগ্রি চলমান রাখার দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দেন। দাবি না মানলে বুধবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

আন্দোলনে একাত্মতা প্রকাশ করা প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি দেওয়া হচ্ছেনা। ফলে তারা দাবি আদায়ে এধরনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের দাবি, সংবিধি প্রণয়নের পূর্বে বিদ্যমাণ নীতিমালার আলোকে পদোন্নতি, নিয়োগ, পরীক্ষা ডিগ্রি চলমান রাখাতে হবে।

শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক ও মুসতাকিম মিয়া বলেন, একটি বিভাগে ১৫-২০ জন শিক্ষক প্রয়োজন, সেখানে আছেন মাত্র চারজন। এক একজন শিক্ষকের ওপর ১৪-১৫টি কোর্সের লোড পড়ছে। তাই এই যোক্তিক দাবি বাস্তবায়নে সবাই একমত।

তারা বলেন, আমরা কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছিলাম। কিন্তু আমাদের দাবি মানা তো দূরের কথা, রাত ৯টা পর্যন্ত কেউ আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। তাই বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X