বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে হাজার হাজার বার গুপ্ত বলব : নাছির

বক্তব্য রাখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: কালবেলা
বক্তব্য রাখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: কালবেলা

সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা কবর রচনা করব উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান তাহলে ছাত্রদলের একজন নেতাকর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে দিবে না। একবার আমরা আপনাদেরকে গুপ্ত বলেছি সেজন্য আপনাদের গায়ে যদি এতো জ্বালা ওঠে। প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব।

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের উপর ছাত্রশিবির কর্তৃক হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল বের করে। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্ত্বর হয়ে সূর্যসেন হল, মধুর ক্যানটিন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিক্ষোভকারীরা ‘শিক্ষা ও সন্ত্রাস, একসাথে চলে না’, ‘শিবিরের সন্ত্রাস, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ নানা স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে নাছির বলেন, দেয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে কোন বাক্য যদি লিখেও থাকে তাহলে তারা পাল্টা একটি দেয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে।

তিনি বলেন, চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক অবস্থা তুলনামূলক একটু ভালো থাকায় সেখানে দখলদারিত্বের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডারের রাজনীতি সেটি চলমান রেখেছে।

সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিবির সবসময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তীকালীন সরকার না , এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। আমরা যদি কোন ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রদলের কোনো নেতাকর্মী এবং সমর্থকদের দ্বারা গেস্টরুম গণরুমের কালচারের কোন সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ আরও অনেকে ।

বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তৃতার সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

উল্লেখ্য, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X