রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির

বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। ছবি: কালবেলা
বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। ছবি: কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, ছাত্রশিবির এতদিন ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়ে ছিল, এখন তারা গুপ্তভাবে বাংলাদেশে রাজনীতি করছে। বাংলাদেশে আবারও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা সময়ের দাবি। আবাসিক হল, লাইব্রেরি ও চায়ের স্টলে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাবি শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এসময় সুলতান আহমেদ রাহী বলেন, জামায়াত-শিবির জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরে নিজেদের খুনের চরিত্রে আবির্ভূত করেছে। সুষ্ঠুভাবে রাজনীতির যদি ব্যত্যয় ঘটে, তাহলে গত ১৭ বছর যেভাবে তারা গুপ্ত রাজনীতি করেছে, আমরা ছাত্রদল তাদের সেই গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করবো। যদি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর কিংবা বাংলাদেশপন্থি কোনো রাজনৈতিক সংগঠনের ওপর নির্মমভাবে হামলা করা হয়, তাহলে ছাত্রশিবিরের সেই বিষদাঁত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপড়ে পাকিস্তানে ফেলে দিয়ে আসবে।

এসময় ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও, রুখে দাও’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

এসময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দীন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশাসহ বিভিন্ন হল ও অনুষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১০

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১১

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১২

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৪

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৫

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৬

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৮

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৯

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

২০
X