রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের পাশে শিবিরের ফটোসেশন

ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে ফটোসেশান করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির। ছবি : কালবেলা
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে ফটোসেশান করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির। ছবি : কালবেলা

ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে ফটোসেশান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের ওই দেয়াল লিখনের সামনে তাদের ছবি তুলতে দেখা যায়।

এ বিষয়ে রাবি ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরকে গুপ্ত সংগঠন বলার সুযোগ নেই। আমরা ক্যাম্পাসে প্রকাশ্যেই ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠক ও নববর্ষ প্রদর্শনীসহ নানা কর্মসূচি পরিচালনা করেছি। আমাদের নেতাকর্মীরা রাকসু ও হল সংসদে নির্বাচিত হয়েছে। তারা সবার সামনেই রাজনীতি করে। তাহলে ছাত্রশিবিরকে গুপ্ত বলা হয় কীভাবে?’

তিনি আরও বলেন, ‘যারা দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করছে। আমাদের কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। গত ১৭ বছর আমরা দেশে থেকেই জেল-জুলুমের শিকার হয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা এদিক দিয়ে চা খেতে যাচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরা এটা কষ্ট করে লিখেছে, এজন্যই ছবি তোলা। আমরা তাদের দাবির সঙ্গে একমত। এদেশে গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। দেশে থেকে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এদেশে রাজনীতি করতে হলে দেশে থেকেই করতে হবে। জেল-জুলুম সহ্য করতে হবে। যারা কোনো বিপদ দেখলে লন্ডনে পালিয়ে যায়। বাংলাদেশের মানুষ আর তাদের গুপ্ত রাজনীতি চায় না। দেশ থেকে পালিয়ে লন্ডন বা ইন্ডিয়া গিয়ে গুপ্ত রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। আমরা এর অবসান চাই।’

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে আজ সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X