জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উদ্যোক্তা হওয়ার স্বপ্নে জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহরিয়ার

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই শিক্ষার্থীর হাতে তিনি নগদ অর্থ তুলে দেন।

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা নেই। তিনি বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে পরিবার পরিচালনা করছেন। জীবিকার প্রয়োজনে টিউশনি করে তিনি সংসার চালান। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তিনি নিজ এলাকায় একটি ছোট ঝালমুড়ির দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন।

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী জানান, এই অর্থ তার উদ্যোক্তা হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ছোট পরিসরে হলেও নিজের পায়ে দাঁড়াতে চান এবং পরিবারকে একটি স্থিতিশীল আয়ের ব্যবস্থা করে দিতে চান।

এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, 'সমাজের অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায়।'

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সংগঠন সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে উৎসাহিত করে। তিনি আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X