কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ঢাবি শিবির নেতাকে শোকজ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বিজ্ঞানবিষয়ক সম্পাদককে শোকজ করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রশিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি এআই-সম্পাদিত বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনার পর ছাত্রদলের নেতারা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তবে মাহমুদ নিজের ফেসবুক আইডিতে জানান, তিনি ওই পোস্ট করেননি।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও দাবি করা হয়েছে, মাহমুদের আইডির যে স্ক্রিনশটটি ছড়ানো হয়েছে, সেটি ভুয়া এবং অন্য একটি আইডি থেকে নিয়ে সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে।

এ ঘটনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়ানোর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগের তদন্তে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং একই হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হিসেবে রয়েছেন আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান।

কমিটি ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে গঠিত তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ২৩ এপ্রিল রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও সবাইকে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১০

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১১

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১২

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৪

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৫

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৮

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৯

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

২০
X