কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি : কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা মাউশির

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি
পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি

সারা দেশে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষাকে ঘিরে সম্প্রতি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি কঠোরভাবে অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে এবং ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

পরীক্ষার্থীদের নকল বা অসদুপায় ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি স্থাপন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে।

পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X