ইবি প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫ শতাংশ

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি : কালবেলা
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ‘ডি’ ইউনিটের চারটি বিভাগের ৩৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনে ৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। যা মোট আবেদনের ৯২.৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী উপস্থিত ছিলেন।

ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী জানান, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সংখ্যক আবেদনকারীর মধ্যে প্রায় ৯২ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। প্রতিবছর স্বতন্ত্রভাবে এই ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে ইবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X