কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে নেওয়া হবে পরীক্ষা।

রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নির্দেশনা অনুযায়ী, ভর্তির ওয়েবসাইট থেকে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র সচিবকে পরীক্ষার্থীদের নামের তালিকা ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীদের গ্রুপভিত্তিক আসন বিন্যাস করতে হবে এবং প্রতিটি আসনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতে হবে।

প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান— এই তিন গ্রুপের আসন সংখ্যা ১০-এর গুণিতক রাখতে বলা হয়েছে। কোনো কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী অন্য সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে আসন বিন্যাস প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখমণ্ডল মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

এছাড়া পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়ার নির্দেশনা রয়েছে। প্রতিটি গ্রুপের জন্য দুটি করে সেট প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যেন ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করে— সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। কোনো পরীক্ষার্থী ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখলে তার উত্তরপত্র বাতিল করা হবে।

কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না।

এদিকে, প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা হারে কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিনদিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে।

সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্র কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১০

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১২

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৩

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৪

যুবদল নেতা বহিষ্কার

১৫

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৬

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৭

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৮

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৯

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

২০
X