ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

‘বাংলাদেশ সংস্কার আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
‘বাংলাদেশ সংস্কার আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল যুবক। ‘বাংলাদেশ সংস্কার আন্দোলন’ ব্যানারে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আন্দোলনকারীরা কালবেলাকে জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যা পেয়েছে সেখানে দরকার আমূল সংস্কার এবং এই সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তারা।

এই অবস্থান কর্মসূচি আগামী এক সপ্তাহ চলবে বলে জানানো হয়। এরপর দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে বসার কথাও উল্লেখ করেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীরা পাঁচটি দাবি জানান। এগুলো হলো- অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে জুলাইয়ে চলা গণহত্যার বিচার করতে হবে, আগামী ৫ বছর কোনো নির্বাচন হবে না, আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে, নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হবে এবং বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসরদের অপসারণ করতে হবে।

অবস্থান কর্মসূচি পালন করা সেন্ট্রাল ল’ কলেজের শিক্ষার্থী মো. ইউসুফ বলেন, ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি এই দেশের সংস্কার করতে পারবেন। ছাত্র-জনতার রক্ত দিয়ে যে বিজয় আমরা পেয়েছি সেটাকে সমুন্নত রাখতে তার ক্ষমতায় থাকা খুব জরুরি। আমরা চাই ইউনূসের হাত দিয়েই সব সংস্কার হোক। এরপর নির্বাচন হোক।

কাজী রফিকুল ইসলাম বলেন, আগে সংস্কার হবে এরপর নির্বাচন হবে, এর বাইরে কোনো কথা নেই এবং এ কাজটা একমাত্র ইউনূস সরকার করতে পারবে। সে দাবি নিয়েই আমরা এখানে বসেছি।

ফয়সাল আমির নামে আরেকজন আন্দোলনকারী বলেন, অতীতে আমরা অনেক সরকার দেখেছি। সবাই ক্ষমতায় এসেছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এবারই সুযোগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। এই কাজটা একমাত্র সংস্কারের মাধ্যমে সম্ভব এবং সেটা ইউনূস সরকারের হাত ধরেই হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X