কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ অনুদান প্রদান করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ জন্য আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে।

নীতিমালা অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত সরকারি-বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামত-সংস্কার, আসবাবপত্র, খেলাধুলার সরঞ্জাম, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং পাঠাগার উন্নয়নের জন্য অনুদানের আবেদন করতে পারবে।

এ ছাড়া শিক্ষক-কর্মচারীরা জটিল ও ব্যয়বহুল রোগ বা দুর্ঘটনার ক্ষেত্রে এবং শিক্ষার্থীরা চিকিৎসা, দুর্ঘটনা ও শিক্ষাব্যয় নির্বাহের জন্য অনুদানের আবেদন করতে পারবে। এক্ষত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনগুলো জেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে ১৫ মে ২০২৬ এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ সরাসরি ব্যাংক হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (নগদ)-এর মাধ্যমে প্রদান করা হবে।

বিস্তারিত নীতিমালা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X