কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর প্রতিনিধি দল। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এপিইউবি চেয়ারম্যান ড. মো. সাবুর খানের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কাইয়ুম রেজা চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ফারুক হাসান, লুৎফে এম. আইয়ুব, নওশাদ শামসুল আরেফিন এবং আবুল কাসেম হায়দার ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে একাডেমিক মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের প্রসার, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউজিসি চেয়ারম্যান এপিইউবি প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি এ খাতের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় ইউজিসি সচিব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠক দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X