রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে স্বাস্থ্য সচেতনতায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাবিতে স্বাস্থ্য সচেতনতায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাবিতে স্বাস্থ্য সচেতনতায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’ এই প্রতিপাদ্যকে সামনে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাইড ফর অ্যাওয়ারনেস র‍্যালি ও জনসচেতনতা কর্মসূচি আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্যারিস রোড প্রদক্ষিণ করে কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেট হয়ে স্টেশন বাজারে পৌঁছায়। সেখান থেকে চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালি চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে বৈজ্ঞানিক তথ্য ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার স্বেচ্ছাসেবীরা ও রাবি সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য সচেতনতায় মো. আহসান হাবিব তার বক্তব্যে, স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞান ও সংহতির ওপর জোর দেন এবং একটি সুস্থ ও সবল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, ‘বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোরও অগ্রযাত্রা ধারাবাহিক থাকুক, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে করে আমাদের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক উপায়ে শারীরিক কসরত এর মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।’

সংগঠনটির সহ-সভাপতি রাকিব রায়হান বলেন, ‘সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে এই 'রাইড ফর অ্যাওয়ারনেস' কর্মসূচিটি পালন করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X