কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন ক্লাস করতে প্রয়োজন যেসব অ্যাপস

অনলাইনে ক্লাস করার প্রয়োজনীয় অ্যাপস
অনলাইনে ক্লাস করছেন এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে লাইভ বা ভার্চুয়াল ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মাধ্যমে অনলাইন ক্লাসে যুক্ত হতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে ক্লাস পরিচালনা করতে বর্তমানে কয়েকটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে Zoom, Google Meet এবং Microsoft Teams বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিটি অ্যাপেই রয়েছে এমন কিছু ফিচার, যা অনলাইন শিক্ষাকে আরও সহজ, ইন্টারঅ্যাকটিভ ও কার্যকর করে তোলে।

জুম (Zoom)

Zoom-এর সবচেয়ে বড় সুবিধা হলো খুব সহজে অনেক অংশগ্রহণকারীকে একসঙ্গে যুক্ত করা যায়। স্ক্রিন শেয়ার, ভার্চুয়াল হোয়াইটবোর্ড ব্যবহার করে জটিল বিষয় বোঝানো এবং ক্লাস রেকর্ড করার সুবিধার কারণে এটি শিক্ষকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষার্থীরা চ্যাটবক্সে প্রশ্ন করতে পারে কিংবা ‘রেইজ হ্যান্ড’ ফিচারের মাধ্যমে সরাসরি অংশ নিতে পারে।

গুগল মিট (Google Meet)

Google Meet ব্যবহার করতে আলাদা কোনো ঝামেলা নেই। একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই সহজে ক্লাসে যোগ দেওয়া যায়। এর ইন্টারফেস অত্যন্ত সরল ও ব্যবহারবান্ধব। বিশেষ করে যাদের ডিভাইসে স্টোরেজ কম, তাদের জন্য এটি বেশ উপযোগী একটি প্ল্যাটফর্ম।

গুগল ক্লাসরুম (Google Classroom)

Google Classroom লাইভ ক্লাসের বাইরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, নোটিশ দেওয়া বা লেকচার শেয়ার করার জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম। শিক্ষকরা আলাদা ক্লাস তৈরি করতে পারেন এবং শিক্ষার্থীরা সহজেই তাদের কাজ জমা দিতে পারে। পাশাপাশি শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন করে সরাসরি মতামত জানাতে পারেন।

মাইক্রোসফট টিমস (Microsoft Teams)

Microsoft Teams মূলত একটি পূর্ণাঙ্গ অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও ক্লাসের পাশাপাশি ফাইল শেয়ারিং, চ্যাটিং এবং দলগত কাজের সুবিধা পাওয়া যায়। বড় পরিসরে ক্লাস বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য এটি বেশ কার্যকর।

ক্যামস্ক্যানার (CamScanner)

CamScanner অনলাইন পড়াশোনায় অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাপ। হাতে লেখা খাতা বা নোটের ছবি তুলে এটিকে দ্রুত পরিষ্কার ও পেশাদার মানের পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। ফলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করা অনেক সহজ হয়ে যায়।

ক্যানভা (Canva)

Canva পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেজেন্টেশন, প্রজেক্ট বা বিভিন্ন ডিজাইন সহজেই তৈরি করা যায় এর রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে। কোনো জটিল সফটওয়্যার জানা ছাড়াই শিক্ষার্থীরা সুন্দর ও প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারে।

শুরুতে অনলাইন পড়াশোনা কিছুটা কঠিন মনে হলেও সঠিক অ্যাপ ব্যবহারের মাধ্যমে এটি অনেক সহজ ও গুছানো হয়ে ওঠে। লাইভ ক্লাসে অংশগ্রহণ থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট তৈরি ও জমা দেওয়া—সবকিছুই এখন ডিজিটাল মাধ্যমে দ্রুত সম্পন্ন করা সম্ভব। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসব প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা অর্জন করা প্রতিটি শিক্ষার্থীর জন্যই অপরিহার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X