কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
গণতান্ত্রিক চর্চায় নতুন সুযোগ

সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বাড়তি ১০০ আসন

জাতীয় সংসদ, ইনসেটে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।  ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ, ইনসেটে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ৫০টি আসনের পাশাপাশি আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের লিখিত আবেদনের প্রেক্ষিতে স্পিকার এই প্রস্তাব অনুমোদন করেন।

এর ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম উপভোগ করার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় কার্যপ্রণালি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নৌবিহারে নিয়ে যেতেন, যাতে তারা দেশের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম—বিশেষ করে জেন-জি—রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠুক, সেটিই তার প্রত্যাশা।

বিষয়টি নিয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলোচনা করলে তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।

সংসদ সচিব জানিয়েছেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরু হওয়ার আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে তারা সংসদের স্থাপত্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X