কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল, ঢাবির প্রো-ভিসি সালাম

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আব্দুল মজিদকে অব্যাহতি দিয়ে নতুন ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. ইয়ারুল কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। বর্তমানে তিনি বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে দুই শিক্ষককে ভিসি-প্রোভিসি পদে নিয়োগ প্রদান ও এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

যশোরের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন যখন প্রকাশিত হয়, তখন তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে একটি সেমিনারে বসা ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তারিখের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.২১.১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ)নং শর্ত মোতাবেক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

দুই ভিসি-প্রো-ভিসির নিয়োগের শর্তের মধ্যে রয়েছে, নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপাচার্য কিংবা উপ-উপাচার্য পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে তাদের সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X