ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

স্মারকলিপি জমা দিচ্ছে ছাত্রদল। ছবি : কালবেলা
স্মারকলিপি জমা দিচ্ছে ছাত্রদল। ছবি : কালবেলা

২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসিক সিট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বরাবর ২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ক্লাস গত ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে প্রতি বছরই আবাসিক হলে নবাগত শিক্ষার্থীদের সিট বরাদ্দে অযৌক্তিক বিলম্ব লক্ষ্য করা যায়। যা একটি প্রাতিষ্ঠানিক সমস্যায় রূপ নিয়েছে। এই বিলম্বকে কেন্দ্র করে অতীতে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ নামক অমানবিক ও বৈষম্যমূলক সংস্কৃতি গড়ে উঠেছিল। যা শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাজীবনের পরিপন্থি।

ছাত্রদল নেতারা উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হলে আবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। অথচ, বাস্তবতায় দেখা যায়, সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা নবাগত শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ওপর চরম চাপ সৃষ্টি করে। অনেকেই বাধ্য হয়ে অনিরাপদ পরিবেশে বা অতিরিক্ত খরচ বহন করে হলের বাইরে অবস্থান করতে গিয়ে শিক্ষাজীবনের শুরুতেই বৈষম্যের শিকার হন। যা কোনোভাবেই কাম্য নয়।

স্মারকলিপি আরও বলা হয়, আবাসন কোনো দয়া নয়, বরং এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। এ অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

এ প্রেক্ষিতে ২ দফা দাবি তুলে বলা হয়, নবাগত শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসিক সিট বরাদ্দ নিশ্চিত করা এবং সিট বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমতা বজায় রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X