কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে নতুন শর্ত

দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত শর্তাবলিতে নতুন নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া | ছবি : সংগৃহীত
দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত শর্তাবলিতে নতুন নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া | ছবি : সংগৃহীত

কাওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত শর্তাবলিতে নতুন নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।

পোস্টে বলা হয়, ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের জন্য নির্ধারিত একাধিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। এর মধ্যে অন্যতম হলো, শরহে বেকায়া (সানাবিয়্যা উলইয়া সানিয়া) এবং মেশকাত (ফজিলত সানিয়া) জামাতের মধ্যে মধ্যবর্তী শ্রেণিতে অন্তত এক বছর অধ্যয়ন নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ৬ বোর্ডের যেকোনো একটি বোর্ড থেকে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) এবং ফজিলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া ও ফজিলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে।

এছাড়া শরহে বেকায়া ও মেশকাত জামাতের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এই দুই জামাতের মাঝে অন্তত এক বছর হেদায়া ও জালালাইন জামাতে পাঠগ্রহণ থাকতে হবে।

হাইআর চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা এ বিজ্ঞপ্তিতে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X