জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

জকসুর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা মেলা। ছবি : কালবেলা
জকসুর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা মেলা। ছবি : কালবেলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)- এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার।

আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হয় যা চলে বিকেল ৫টা পর্যন্ । মেলার পরদিন ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সরজমিনে দেখা যায় সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এ প্রোগ্রাম এ অংশ নেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি তাদের পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিচ্ছেন। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে জকসুর উদ্যোগে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে। এ জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে অংশ নিতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।

‎এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, আসলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যারা স্টুডেন্ট আছে তারা দেশের বাহিরে যাওয়ার জন্য অনেক আগ্রহী। কিন্তু তারা সঠিক গাইডলাইন পায় না। যার কারণে তারা অনেক সময় দালালের খপ্পরে পড়ে বা বিভিন্নভাবে প্রতারিত হয়। তো এই এক্সপোর মাধ্যমে তারা সরাসরি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে পারছেন এবং তাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করতে পারছে। তো আমি মনে করি এই ধরণের এক্সপো আরও হওয়া উচিত যাতে করে স্টুডেন্টরা উপকৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X