কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বাউবি প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বাউবির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বাউবির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাউবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, গাজীপুরের মূল ক্যাম্পাসে ৭টি স্কুল ও ১১টি প্রশাসনিক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে। এছাড়া সারাদেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে বাউবিতে ৫২টি ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পাশাপাশি ১৯টি নন-ফরমাল প্রোগ্রামের মাধ্যমে ঝরে পড়া ও শিক্ষাবঞ্চিতদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইন ও সরাসরি টিউটরিংয়ের মাধ্যমে নিজ সুবিধামতো পড়াশোনা করতে পারছেন এবং ভর্তির সঙ্গে বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের সীমানা ছাড়িয়ে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান ও ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্যও স্টাডি সেন্টার চালু হয়েছে। এতে কর্মজীবী প্রবাসীরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন।

উপাচার্য বলেন, এছাড়া এশিয়া ও ইউরোপের আরও কয়েকটি দেশে বহিঃবাংলাদেশ স্টাডি সেন্টার চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান বাউবির কার্যক্রমের প্রশংসা করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এম আহমেদ হুসেইন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X