কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।

শাহীনা বর্তমান মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (২২ এপ্রিল) তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে নতুন এ দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। দক্ষ এই কর্মকর্তা পেশাগত জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X