কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১১:২২ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিকে কোচিং সেন্টার বলায় ববি হাজ্জাজকে কড়া জবাব আম্মারের

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার হিসেবে উল্লেখ করে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (২৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি ববি হাজ্জাজকে উদ্দেশ করে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ধরনের শিক্ষার্থী থাকে। একদল সারাদিন লাইব্রেরিতে পড়ে পরে বিসিএস ক্যাডার ও বড় কর্মকর্তা হয়। আরেকদল রাজনীতি ও আন্দোলনে সক্রিয় থেকে এমপি-মন্ত্রী হয়। আরেকদল প্রেম, মাদক ও উদযাপনে ব্যস্ত থেকে পরে বিদেশে পড়তে যায়।

তিনি আরও লেখেন, অক্সফোর্ডে পড়াশোনা করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিয়ে এমন বক্তব্য দেওয়া আঙ্গুর ফল টক গল্পের মতো। সমস্যাটা সিস্টেমে না, অনেক সময় নিজের সক্ষমতা ও মানসিকতায়ও থাকে।

পোস্টে তিনি দাবি করেন, দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ই সবচেয়ে বড় স্বপ্নের জায়গা।

তিনি লেখেন, বাংলাদেশের নিম্নবিত্ত-মধ্যবিত্তের সর্বোচ্চ ঠিকানা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। অক্সফোর্ডে গিয়ে বিদেশি ডগি হওয়ার থেকে দেশের পাবলিকে পড়ে দেশি মানুষ হওয়া অনেক ভালো।

মূলত সম্প্রতি একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করেন ববি হাজ্জাজ। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

তবে শুক্রবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ববি হাজ্জাজ। তিনি দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

পোস্টে ববি হাজ্জাজ বলেন, একটি পডকাস্টে দেওয়া তার মন্তব্যের কিছু অংশ ভুলভাবে উপস্থাপিত ও ব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেন, ওই মন্তব্যগুলো ছিল তার ব্যক্তিগত মতামত, যা সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

তিনি বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণাভিত্তিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তা তুলে ধরা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করার কোনো উদ্দেশ্য তার ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও জাতি গঠনে এর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি চান বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করুক।

সবশেষে তিনি বলেন, তার বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় এবং অনেকেই কষ্ট পাওয়ায় তিনি ওই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X