কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডটির চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন | ছবি : সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডটির চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।

ফলাফল প্রকাশের পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত ফলাফল এবং সংশ্লিষ্ট মাদ্রাসার ফলাফল দেখতে পারবেন। মাদ্রাসার অ্যাডমিনরা HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল প্রিন্ট করতে পারবেন।

এ ছাড়া বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে অধিভুক্ত সকল মাদ্রাসার ফলাফল দেখা ও প্রিন্ট করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়। এ বছর ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X