বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এক ছাদের নিচে এসেও বচ্চন পরিবারের সঙ্গে কথা বললেন না ঐশ্বরিয়া

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবার ও ঐশ্বরিয়া। ছবি : সংগৃহীত
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবার ও ঐশ্বরিয়া। ছবি : সংগৃহীত

১২ জুলাই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েকে কেন্দ্র করে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হাজির হন বলিউডের বাঘা বাঘা তারকারা। সঙ্গে ছিল তাদের পরিবারও। মুগ্ধ করা সাজপোশাকে সবাই আলো ছড়ান ক্যামেরার সামনে।

বিয়েতে বলিউডের বচ্চন পরিবারকেও উপস্থিত হতে দেখা যায়। যাদের আম্বানি পরিবারের প্রতিটি অনুষ্ঠানেই পরিবারসহ দেখা যায়। এদিনও সবাই একসঙ্গে এসেছিলেন। কিন্তু এই পরিবারের বৌ ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা হাজির হন আলাদা। যাতে করে আবারও আলোচনায় আসে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের বিষয়টি।

বিয়েতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা, এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। যে ফ্রেমে দেখা যায়নি ঐশ্বরিয়া ও তার মেয়েকে। মা-মেয়ে দুজনই আলাদা ফ্রেমে ধরা দেন। অনুষ্ঠান চলাকালীন তাদের দুজনকে বচ্চন পরিবারের কারও সঙ্গে কথা বলতেও দেখা যায় না। এরপরই অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরটি ব্যাপকভাবে আলোচনায় আসে। প্রশ্ন ওঠে তাহলে কী বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হচ্ছে? বি-টাউনে অনেক দিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। বচ্চন পরিবারের অনুষ্ঠানেও ঐশ্বরিয়াকে সেভাবে আর দেখা যাচ্ছে না। এমনকি বচ্চন বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১০

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১১

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১২

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৩

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৪

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১৫

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৬

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৮

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৯

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

২০
X