বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধেক বয়সের নায়িকার সঙ্গে এবার রণবীরের রোমান্স

বলিউড অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন। ছবি : সংগৃহীত

শিশুশিল্পী হয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী সারা অর্জুন। এরপর কাজ করেছেন তামিল এবং বলিউড ইন্ডাস্ট্রির বেশকিছু সিনেমায়। তবে কখনো প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার। এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বলিউড অবিনেতা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। খবর : ফার্স্ট পোস্ট

যদিও সারার কাস্টিংয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমটির তথ্যমতে এটি একটি স্পাই থ্রিলার সিনেমা হতে যাচ্ছে। যা নির্মাণ করবেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাই’ খ্যাত নির্মাতা আদিত্য ধর। তার এই সিনেমাতেই অর্ধেক বয়সের নায়িকা সারা অর্জুনের সঙ্গে রোমান্স করতে দেখো যাবে রণবীরকে। এমনটি নিশ্চিত করে ভারতীয় সাংবাদিক রাহুল রাউত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ। রণবীর সিং নির্মাতা আদিত্য ধরের স্পাই থ্রিলার সিনেমায় রোমান্স করবেন ১৯ বছর বয়সের অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে।

নির্মাতার নজরে সারা আসেন তার ‘পোন্নিয়্যান সেলভান ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে। এরপরই নির্মাতার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সবকিছু ঠিকঠাক খাকলে এবার প্রথমবারের মতো তাকে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

রণবীর ছাড়াও বিগ বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে সঞ্জয় দত্ত, আর মাধবন, এবং অর্জুন রামপালের মতো অভিনেতাদের। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X