বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৪৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সিনেমা নিয়ে ভারতে বিতর্ক

‘৭২ হুরাইন’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত।
‘৭২ হুরাইন’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত।

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এখনো চলছে। তার ভেতরেই ভারতে মুক্তি পেতে চলেছে আরও একটি বিতর্কিত সিনেমা। যার নাম ‘৭২ হুরাইন’। ৪ জুন ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশের পর থেকেই নেটিজেনদের দাবি, আরও একটি ‘প্রপাগান্ডা’ ছবি আসতে চলেছে।

সিনেমাটির টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাইদের মতো ব্যক্তিদের কথা। ব্যাকগ্রাউন্ডে একজনের সংলাপে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জান্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’

সিনেমাটির পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের দাবি, ‘দুষ্কৃতকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গিতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গিরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ংকর পরিণতির মুখোমুখি হন।’

সিনেমাপ্রেমীরা বলছেন, ‘কাশ্মীর ও কেরালার পর নতুন আরেকটি প্রপাগান্ডা ছবি হতে চলেছে এটি’। কেউ কেউ আক্ষেপের সুরে বলেছেন, ‘বলিউড তার জৌলুস হারিয়ে ফেলছে এসব ছবির কারণে।’

আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘৭২ হুরাইন’ সিনেমাটি। যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা, আমির বশির, রশীদ নাজ প্রমুখ। প্রযোজনায় ছিলেন গুলাব সিং তানওয়ার, কিরণ ডাগর ও অনিরুদ্ধ তানওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X