বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাক্ষাৎকার ভাইরাল হওয়ায় বিপাকে কৃতি

কৃতি শ্যানন। ছবি : সংগৃহীত
কৃতি শ্যানন। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অনলাইনে অর্থ লেনদেনে জড়িত প্রতিষ্ঠানের প্রচার করেছেন এমন কয়েকটি সংবাদ প্রকাশ পাওয়ার পর চটেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকার কয়েক দিন ধরেই ভাইরাল হয়েছে তার। তাকে নিয়ে নাকি ছাপা হয়েছে বেশ কিছু ‘ভুয়া খবর’ এমনটাই দাবি কৃতির। এমনকি সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এমনটা জানিয়েছেন এ অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই কানাঘোষা শোনা যাচ্ছিল, ‘কফি উইথ করণ’-এর চলতি তথা অষ্টম সিজনে এসে নাকি একাধিক ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন কৃতি। এমন খবর প্রচার হওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের অ্যাকাউন্ট থেকে সব প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।

কৃতি লিখেন- ‘আমার বিষয়ে একাধিক জায়গায় খবর ছাপা হয়েছে যে, আমি নাকি ‘কফি উইথ করণ’-এ গিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা খবর। এ খবরগুলো ছাপার পেছনে কোনো অসৎ উদ্দেশ্যই কাজ করছে। আমি এমন কোনো কাজ করিনি। আমি সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছি এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নিয়েছি। এ ধরনের ভুয়া খবর থেকে সামলে থাকুন।’

‘কফি উইথ করণ’-এর চলতি সিজনের বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে অতিথি হিসেবে আসার কথা কৃতির। যদিও ওই পর্ব নিয়ে ইতোমধ্যেই এত জলঘোলা হওয়ায় এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি কর্তৃপক্ষ।

চলতি বছরে সেরা অভিনেত্রী হিসেবে ‘মিমি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কৃতি। তার মুকুটে জুড়েছে নতুন পালক। শুধু জাতীয় পুরস্কার জয়েই থেমে থাকেননি তিনি। চলতি বছরে অভিনয় থেকে এক পা এগিয়ে প্রযোজনার বৃত্তেও পা রেখেছেন। ইতোমধ্যে তার প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে প্রথম প্রজেক্টের কাজও শুরু হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১০

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১১

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১২

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৪

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৫

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৬

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৭

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৮

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৯

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

২০
X