কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১০:২৯ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

রহস্যময় বার্তা দিয়ে উধাও কাজল!

বলিউড তারকা কাজল। ছবি : সংগৃহীত
বলিউড তারকা কাজল। ছবি : সংগৃহীত

হঠাৎ-ই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কাজল। শুক্রবার (৯ জুন) টুইটার ও ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।’

এর আগে ইনস্টাগ্রাম থেকে আগের সব পোস্ট মুছে ফেলেছেন তিনি। কেন মুছে ফেলেছেন, তা এখনো জানাননি। তবে, টুইটারে তার আগের পোস্টগুলো এখনো দেখা যাচ্ছে। কাজলের ইনস্টাগ্রাম পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

স্যোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় কাজল। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন সেখানেই। পোস্ট করেন স্বামী অজয় দেবগন, কন্যা নিসা কিংবা পুত্র যুগকে নিয়েও। হঠাৎ সমাজমাধ্যম ছেড়ে কাজলের চলে যাওয়ার সিদ্ধান্তে চমকেছেন ভক্ত-অনুরাগীরা। কাজলের রহস্যাবৃত পোস্টে কেউ কেউ মন্তব্য করেন, ‘সময় নিন। খারাপ সময় আসে, আবার চলেও যায়।’ আবার কেউ লিখলেন, ‘আপনি যথেষ্ট শক্তিশালী। ঝড়ঝাপটা সামলে নিতে পারবেন।’ আরেকজন লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’

গত সপ্তাহেই নিজের অভিনীত ছবি ‘দুশমন’-এর ২৫ বছর উপলক্ষে পোস্ট করেছিলেন কাজল। তাতে শুভেচ্ছায় ভরিয়েছিলেন সতীর্থরা। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন বঙ্গতনয়া কাজল। তার পরিবারের সদস্যরাও ছবির জগতের নামকরা তারকা। কাজলের মা তনুজা, খালা নূতন ইন্ডাস্ট্রির সাড়া ফেলা মুখ। কাজলের বাবা সোমু মুখোপাধ্যায়ও ছিলেন পরিচালক এবং প্রযোজক। কাজলের ছোট বোন তনিশাও অভিনয়ে এসেছেন।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী এখন কী ধরনের সমস্যায় আছেন তা স্পষ্ট নয়। তবে হাতে একগুচ্ছ কাজ। আগামী দিনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ- ২’ সিরিজে।

গত বছর মুক্তিপ্রাপ্ত রেবতি পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে কাজলকে। একই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে আমির খানকে। এর আগে ‘তাহানজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় দেখা গেছে কাজলকে। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, সাইফ আলি খান। ২০২১ সালে নেটফ্লিক্সের সিনেমা ‘ত্রিভাঙ্গা’ দিয়ে ওটিটিতেও অভিষেক ঘটেছে তার। তাকে সামনে নেটফ্লিক্সের অমনিবাস সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’-তে দেখা যাবে। সূত্র: আনন্দবাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১০

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১১

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১২

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৩

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৬

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৭

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৮

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৯

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

২০
X