বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল হলে ক্ষমা করবেন’, অসুস্থ শাহনূরের আবেগঘন বার্তা

শাহনূর । ছবি : সংগৃহীত
শাহনূর । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা শাহনূর জটিল রোগে আক্রান্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রীর অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) টিউমার ধরা পড়েছে। এমআরআই রিপোর্টের পর চিকিৎসকরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে শাহনূর নিশ্চিত করেছেন যে, তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত অপারেশন প্রয়োজন। নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে তার চিকিৎসা চলবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সাপেক্ষে দু-এক দিনের মধ্যেই তার অস্ত্রোপচার হতে পারে। তিনি বলেন, “দ্রুত অপারেশন না হলে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। আমি আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি।”

অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন শাহনূর। সেখানে তিনি লেখেন, “আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন।”

দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে নিজের অর্জনের চেয়ে মানুষের ভালোবাসাকেই বড় করে দেখেছেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, “ক্যারিয়ারে কোনোদিন নিজের জন্য একটা ফ্ল্যাট বা দামি গাড়ি কিনিনি। সবসময় চিন্তা করেছি—ধন-সম্পদ কিছুই আমার সঙ্গে যাবে না। মানুষের উপকার করলে তারা যে দোয়া করবেন, সেটাই আমার সঙ্গে যাবে।” পথশিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রমের মানুষদের জন্য কাজ করার কথাও স্মরণ করেন তিনি।

সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় ‘আম্বিয়া’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ানো এই অভিনেত্রী গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নামাজের সময় সবার কাছে তার গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন শাহনূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X