বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ

সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব

সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব । ছবি : সংগৃহীত
সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব । ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৭ মিনিটে সিনেমাটির এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব সমালোচনা ও কারিগরি ত্রুটি নিয়ে সরাসরি মুখ খোলেন এই তারকা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান পরিচালক মেহেদী হাসান হৃদয়কে বাণিজ্যিক সিনেমার সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করেন এবং আবু হায়াত মাহমুদেরও অনেক প্রশংসা করেন। তিনি সরাসরি জানান হায়াতের ভেতরে অনেক প্রতিভা রয়েছে কিন্তু সে এবং শাকিব দুজনেই সিনেমাটির জন্য পর্যাপ্ত সময় পাননি। শাকিব আক্ষেপ করে বলেন যদি তারা পর্যাপ্ত সময় পেতেন তাহলে ‘প্রিন্স’ সিনেমায় ফাটিয়ে দিতেন।

শুরুর দিকে ‘প্রিন্স’ অনেক বড় পরিসরের সিনেমা হিসেবে পরিকল্পনা করা হলেও শুধুমাত্র সময়ের অভাবে তা সম্ভব হয়নি বলে জানান শাকিব খান। তিনি জানান অনেক বিশাল সেটের জায়গায় ছোট্ট পরিসরে তাদের কাজ শেষ করতে হয়েছে এবং এই প্রথম ঈদের আগের দিনও তিনি শুটিং করেছেন। এমনকি একটি গানের শুটিং মাত্র কয়েক ঘণ্টায় শেষ করতে হয়েছে বলে জানান এই সুপারস্টার।

সিনেমার বিভিন্ন ত্রুটি নিয়ে সমালোচকদের কথার জবাবে শাকিব সরাসরি বলেন এখানে তার বা পরিচালক হায়াতের কোনো দোষ নেই। তার মতে কালার সাউন্ড ভিএফএক্স বা সিজির যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ কারিগরি ত্রুটি এবং এগুলো পরিচালকের কাজ নয়। হায়াতকে একজন অত্যন্ত মেধাবী ছেলে হিসেবে উল্লেখ করে শাকিব জানান ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ হবে এবং বিস্তারিত শুটিং করার সময় পেলে তারা দারুণ কিছু উপহার দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X