রাজু আহমেদ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের দৃশ্য ফাঁসে চাপে রয়েছেন নির্মাতা

শাকিবের দৃশ্য ফাঁসে চাপে রয়েছেন নির্মাতা । ছবি : সংগৃহীত
শাকিবের দৃশ্য ফাঁসে চাপে রয়েছেন নির্মাতা । ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনুরাগীরা। অনেক সময় সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দেন তারা। তবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের দৃশ্য বারবার ফাঁস হওয়ায় চরম বিরক্তি ও চাপে রয়েছেন সংশ্লিষ্টরা।

একাধিক সময়ে সিনেমাটির একাধিক ভিডিও ক্লিপ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সিনেমাটির নির্মাতা আজমান রুশো।

দৃশ্য ফাঁস হওয়া প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি কোথাও যেন কোনো কিছু ভাইরাল না হয়। কিন্তু এরপরও কীভাবে কীভাবে যেন হয়ে গেছে। এখন আমরা শুটিং করব নাকি এদিকে খেয়াল রাখব। সিনেমার প্রায় ৫০ শতাংশ কাজ শেষ। তবে এখনো প্রচণ্ড চাপে রয়েছি আমরা। এখন আমরা আমাদের জায়গা থেকে খুব কনফিডেনশিয়ালি চেষ্টা করছি যেন আগামীতে আর এমন কোনো ঘটনা না ঘটে।’

জানা গেছে বর্তমানে মালয়েশিয়ার পাঠ চুকিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। এর আগে দৃশ্যধারণের কাজে তিন থেকে চারবার দেশের বাইরে গেছেন রুশো ও তার টিম।

নির্মাতা জানান সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে বর্তমানে একটি অ্যানিমেটেড টিজার তৈরির কাজ চলছে। এর পাশাপাশি একাধারে চলছে বাকি অংশের দৃশ্যধারণ। ‘রকস্টার’ টিম চায় সিনেপ্রেমীদের ভিন্ন এক সিনেমা উপহার দিতে, যেন দর্শক কোনোভাবেই হতাশ না হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১২

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৫

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৬

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৭

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৮

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

২০
X