রিয়েল তন্ময়
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

সন্তানদের সঙ্গে শাকিব-অপু-বুবলী। ছবি - সংগৃহীত
সন্তানদের সঙ্গে শাকিব-অপু-বুবলী। ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। তাদের ঘিরে আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ, সম্প্রতি এ দম্পতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তবে মা হওয়ার বিষয়টি বুবলী নিজে জানালেও, বাবা হিসাবে শাকিব খান এখনও নীরব। গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী নিজেই জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। শুধু তাই নয়, সেই পোস্টে তিনি শাকিব খানকে ট্যাগ করে জানান এ কন্যার পিতা ঢালিউড হিরো শাকিব খান।

বুবলীর এমন পোস্টের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ভক্ত-অনুরাগীরাও শাকিব-বুবলী দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। কিন্তু এ খবর প্রকাশের চার দিন পার হয়ে গেলেও, মুখে কুলূপ এঁটে আছেন শাকিব। তার এই নীরবতাই এখন সবচেয়ে আলোচনার বিষয়।

কেন শাকিব খান নীরব ? এর আড়ালে রহস্য কী?

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান শুধু একজন তারকা নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তার ব্যক্তিজীবনের প্রতিটি ঘটনা বরাবরই জনমনে কৌতূহল সৃষ্টি করে। বিশেষ করে বিয়ে, সংসার ও সন্তান প্রসঙ্গে তার অবস্থান নিয়ে বহুবার বিতর্ক ও আলোচনা হয়েছে। কন্যাসন্তানের পিতা হয়েছেন এমন ঘোষণা যখন বুবলী দিয়েছেন, তারপর অনেকেই আশা করেছিলেন শাকিব হয়তো দ্রুতই এ বিষয়ে তার অনুভূতি ব্যক্ত করবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি। ঘোষণার চার দিন পেরিয়ে গেলেও নায়কের কোনো প্রতিক্রিয়া না পাওয়াতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তিনি কি আদৌ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দিবেন? নাকি সেই অতীতের মতই সময় নিয়ে নিজের অবস্থান জানাবেন। কেনই বা এতো নীরবতা ও লুকোচুরি। এটা কি শুধুই ব্যস্ততা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অজানা কোনো সত্য?

ফের অতীতের পুনরাবৃত্তি করতে চলেছেন ঢালিউড নায়ক?

শাকিব খানের ব্যক্তিজীবনের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সন্তানকে ঘিরে এমন পরিস্থিতি এর আগেও তৈরি হয়েছিল। ২০১৭ সালে হঠাৎ করেই সামনে আসে শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের খবর। সেই সঙ্গে প্রকাশ্যে আসে তাদের সন্তান আব্রাম খান জয়ের পরিচয়। প্রথমদিকে বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও পরবর্তীতে শাকিব নিজেই সন্তানকে স্বীকৃতি দেন। একই ঘটনা দেখা যায় বুবলীর ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রেও। দীর্ঘ সময় গোপন থাকার পর বুবলীই সন্তান ও সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ করেন। পরে শাকিবও বিষয়টি অস্বীকার করেননি। সেই ঘটনার প্রেক্ষিতে অনেকেই মনে করছেন, এই কন্যাসন্তানের বিষয়টিও হয়তো সেই পুরোনো অধ্যায়েরই আরেক সংস্করণ। অন্যদিকে, অনেকে বলছেন এবারের বিষয়টিতে রয়েছে বড় একটি পার্থক্য!

বুবলীকে অতীত বলে দাবি করেছেন শাকিব!

চিত্রনায়িকা বুবলী যখন তার প্রথম সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে প্রকাশ্যে আসেন, মূলত সেই সময় থেকেই তার সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয় শাকিবের। ছেলেকে মেনে নিলেও, শাকিব খান ‘অতীত’ বানিয়ে দিয়েছেন বুবলীকে। এরপর একাধিক সাক্ষাৎকারে এ নায়ক বলেছেন, ‘বুবলী তার অতীত’। এমনকি তাদের সম্পর্কের ইতি ঘটেছে বলেও ইঙ্গিত দিয়েছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তিনি দাবি করেছেন, বুবলীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আর নেই এবং তিনি তাকে ডিভোর্স দিয়েছেন। এমন বক্তব্যের পর বুবলীর কন্যাসন্তান নিয়ে ঘোষণায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। যদি সন্তানের বিষয়টি সত্য হয়, তাহলে শাকিবের অবস্থান কী হবে? তিনি কি প্রকাশ্যে এসে কন্যা সন্তানকে স্বীকৃতি দেবেন, নাকি নীরবতাই বজায় রাখবেন?

শাকিব ভক্তদের অপেক্ষা

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো শাকিবের প্রতিক্রিয়া। অনেক ভক্ত মনে করছেন, সন্তানের বিষয়ে একজন পিতার অবস্থান স্পষ্ট হওয়া উচিত। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সময় নেওয়া তার অধিকার। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে, বুবলীর ঘোষণার পর পুরো চলচ্চিত্রাঙ্গনের নজর এখন শাকিব খানের দিকে। কারণ, একটি মাত্র বক্তব্যই বর্তমান জল্পনা-কল্পনার অবসান ঘটাতে পারে।

শাকিব কবে মুখ খুলবেন?

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে শাকিব একটি আলোচিত নাম। সিনেমার পাশাপাশি তাই তার ব্যক্তিগত জীবনও থাকে আলোচনার টেবিলে। এটিকে অনেকেই শাকিবের ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায়গুলোর একটি বলেও মনে করছেন। বারবার তাই সন্তান ও সম্পর্কের প্রশ্নগুলো সামনে আসে। অন্যদিকে, বুবলীর কন্যাসন্তান নিয়ে সাম্প্রতিক ঘোষণাও সেই তালিকায় নতুন সংযোজন। এখন দেখার বিষয়, শাকিব খান কবে মুখ খুলবেন। তিনি কি আগের দুই সন্তানের মতো এবারও কন্যা সন্তানকে প্রকাশ্যে স্বীকৃতি দেবেন, নাকি এই নীরবতা আরও দীর্ঘ হবে? উত্তর জানার অপেক্ষায় ভক্তরা, সেই সঙ্গে অপেক্ষায় রয়েছে শোবিজ দুনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X