কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

একাকিত্বে ভুগছেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি। পুরোনো ছবি
মাহিয়া মাহি। পুরোনো ছবি

সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। তার রাজনৈতিক জীবনে চূড়ান্ত ব্যর্থতার পর সংসার জীবনেও নামে ঘন কালো মেঘ। সদ্য দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। এখন তারা আলাদা থাকছেন।

এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে’।

এর আগে এক ভিডিও বার্তায় মাহি জানিয়েছিলেন, আসলে কী কারণে একটি ছাদের নিচে দুইটি মানুষ কেন ভালো নেই, সেটি তৃতীয় পক্ষের কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সবকিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান রেখেই আলাদা হচ্ছেন তারা।

এ দিন ছেলে ফারিশকে নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেন দেখতে।’

আগের মতো এখন চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারেননি। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও নানা সমালোচনা। সব মিলিয়ে বলা যায়, মাহি বিষণ্নতায় ভুগছেন।

উল্লেখ্য, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১০

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১১

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১২

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৩

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৪

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৬

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৭

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৮

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৯

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

২০
X