বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত
তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মঙ্গলবার ৯ জুন সকাল থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে তার মৃত্যুর এই ভুয়া খবর ছড়াতে থাকে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এদিন দুপুর ১টা ৮ মিনিটে নির্মাতা সকাল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজবের বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না তিনি ঠিক আছেন।’ জানা গেছে গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ে তানিয়া বৃষ্টির। এরপর কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছিলেন তানিয়া বৃষ্টি। ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও এবারের ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক প্রচারিত হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X