মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সুজানা জাফরের বিয়ের গুঞ্জন 

বিয়ের গুঞ্জনে সুজানা জাফর 
বিয়ের গুঞ্জনে সুজানা জাফর 

এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সুজানা জাফরের বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। একটি ভিডিওকে কেন্দ্র করে সাবেক এই অভিনেত্রী ফের আলোচনায়। সম্প্রতি সুজানা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, একটি কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

আর এই লেখা থেকেই ধারণা করা হচ্ছে, সুজানার বরের নাম জায়াদ সাইফ। তিনি দুবাইয়ের শেখ কিনা সেটি নিয়েও আলোচনা চলছে। তবে এ বিয়ে নিয়ে সুজানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী। ধর্মকর্মে মন দেওয়ার জন্য ঘোষণা দিয়েই মিডিয়া ছাড়েন তিনি। এর আগেও দুটি বিয়ে করেছিলেন সুজানা। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। সে বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। তবে আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

মডেলিং ও অভিনয়ে ব্যস্ত থাকাকালীন সময়েই পোশাকের ব্যবসা শুরু করেছিলেন সুজানা। তখন থেকেই দুবাইয়ে নিয়মিত যাতায়াত করতেন তিনি। পোশাক আনতেন সেখান থেকেই। আজকাল দুবাইয়ে থাকছেন সুজানা। আরব আমিরাতের নাগরিকও তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X