কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর ছেলের মরদেহ পড়েছিল খালে

অভিনেত্রী স্বপ্নার সঙ্গে তার ছেলে সাগর। ছবি : সংগৃহীত
অভিনেত্রী স্বপ্নার সঙ্গে তার ছেলে সাগর। ছবি : সংগৃহীত

কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল অভিনেত্রী স্বপ্না সিংয়ের ১৪ বছর বয়সী ছেলে সাগর গাংওয়ার। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। অভিনেত্রী স্বপ্না ‘ক্রাইম পেট্রোল’ থেকে শুরু করে ‘মাতি কী বান্নু’সহ ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) ছেলের খোঁজ পাওয়ায় অভিনেত্রীর ভাই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শেষমেশ উত্তরপ্রদেশের বরেলিতে অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগরের মরদেহ পাওয়া যায়।

পুলিশি তদন্তে জানা য়ায়, অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয় সাগরের। বন্ধুদের সঙ্গে মাদকসেবন করেছিলেন তিনি। মাদক সেবন শেষে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তার সঙ্গে থাকা দুই বন্ধু সাগরের দেহ ধাক্কা মেরে খালে ফেলে দেয়।

অভিযুক্ত দুই বন্ধুর নাম- অনুজ এবং সানি। তারপর তাৎক্ষণিক সেই স্থান ত্যাগ করে পালিয়ে যান সাগরের দুই বন্ধু। তবে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার তাদের ছবি ধরা পড়ে। সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে সাগরের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ছেলের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বরেলিতে প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন স্বপ্না সিং। মিছিলে জোর গলায় তোলা হয় অভিযুক্তদের শাস্তির দাবি।

এই ঘটনায় ভুটা থানা অফিসার সুনীল কুমার বলেছেন, ‘তদন্তে অনুজ এবং সানি স্বীকার করেছে- তারা সাগরের সঙ্গে মাদক সেবন করেছিল এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগরের। গোটা পরিস্থিতি দেখে আতঙ্কে সাগরের মরদেহ অন্য এক জায়গায় ফেলে তারা পালিয়ে যায় তারা।’

পুলিশি সূত্রে আরও জানা যায়, মৃত কিশোর বরেলির আনন্দ বিহার কলোনিতে তার মামা ওম প্রকাশের বাড়িতে থাকতেন। সেখানে আদালাখিয়া গ্রাম সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১০

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১১

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১২

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৪

সড়কে প্রাণ গেল ২ জনের

১৫

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১৬

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১৭

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৮

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৯

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

২০
X